সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অর্থ আত্মসাতের মামলা: যুবলীগ নেতা কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অর্থ আত্মসাতের মামলা: যুবলীগ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মসজিদের অর্থ আত্মসাতের মামলায় ব্রাহ্মণবাড়িয়া যুবলীগ নেতা সোহেল রানা মুন্সি ও তফাজ্জল হোসেন ওয়াদুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (০৯ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের ২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বাদী হয়ে করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মুন্সি ও তার মামা তফাজ্জল হোসেন ওয়াদুদ এর বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিলোকুট গ্রামের বাসিন্দা ইসমাইল মুন্সি চিলোকুট মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তার বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২০১৯ সালের জুন মাসে তার ছেলে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সিকে কোষাধ্যহ্মের দায়িত্ব দেওয়া হয়। এরপর মসজিদ ফান্ডের ৭ লাখ ৯ হাজার টাকা নিজের কাছে নিয়ে নেন সোহেল।
এজহারে আরও বলা হয়, মসজিদের আবারও নির্মাণকাজ শুরু হলে কমিটির লোকজন সোহেলের কাছে ফান্ডের টাকা ফেরত দিতে বলেন। কিন্তু টাকা না দিয়ে ঘুরাতে থাকেন তিনি। সর্বশেষ গত (২৫ জানুয়ারি) কমিটির লোকজন টাকা ফেরত দিতে বললে মসজিদের পাওনা অর্থ অস্বীকার করেন সোহেল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সোহেল কমিটির সাধারণ সম্পাদক ইকবালসহ কয়েকজনকে মারধর করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মহিউদ্দিন স্বপন জানান, গত ২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের মুন্সিবাড়ি শাহী জামে মসজিদের অর্থ আত্মসাতের বিচারিক মামলায় সদর মডেল থানা পুলিশ তদন্ত করে সত্যতা পায়। মামলার তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিরা আপোষ করবে মর্মে আদালত থেকে জামিন লাভ করলেও মসজিদের ৭ লাখ ৯ হাজার টাকা না দিয়ে জামিনের শর্ত ভঙ্গ করায় বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার বিজ্ঞ আদালত শুনানি শেষে আসামিদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com