সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে পাথর আমদানি

আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে পাথর আমদানি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে পাথর আমদানি করা হয়েছে। রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় ২১ টি ট্রাকে করে ৭৭০ টন পাথর এসে পৌঁছায় আখাউড়া স্থলবন্দরে। এরমধ্যে প্রায় বিগত দেড় মাস বন্ধ থাকার পর পুনরায় আখাউড়া স্থলবন্দরে সচল হয়েছে পণ্য আমদানি কার্যক্রম।
এদিকে, আমদানি হওয়া পাথর আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মানাধীন চারলেন মহাসড়কের কাজে ব্যবহার করা হবে। প্রতি টন পাথর ১৩ মার্কিন ডলার দামে আমদানি করেছেন ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। মেসার্স খলিফা এন্টারপ্রাইজ নামে একটি সি এন্ড এফ এজেন্ট আমদানিকৃত পাথরগুলোর কাস্টমস কিলারিং এর কাজ করছে।
এদিকে সিএমএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজের মোজাম্মেল হক জানান, ২৭০০ টন পাথর আমদানির জন্য এলসি খুলেছে এফকন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। যার অবশিষ্ট পাথরগুলো আগামী কয়েকদিনের মধ্যেই বন্দরে এসে পৌঁছাবে।
একটি সূত্র জানায়, এই স্থলবন্দর দিয়ে এক সময় প্রচুর পরিমাণে পাথর রপ্তানি হতো। তবে বিগত কয়েক বছর ধরে ভারতের ত্রিপুরার সঙ্গে অন্যান্য রাজ্যগুলোর সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন স্থানীয়ভাবে পাথর সংগ্রহ করছেন। যার ফলে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পাথর রপ্তানি অনেকটাই কমে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া স্থল বন্দরের সুপারিটেন্ডেন্ট মোঃ সামিউল ইসলাম এ প্রতিবেদক কে জানান পাথর বুঝায় ট্রাক থেকে বন্দরে প্রবেশ ও অবস্থান ফিসহ বিভিন্ন মাশুল বাবদ টাকা আদায় করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com