সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে অবৈধ স্পিডব্রেকার অপসারণ করলেন উপজেলা প্রশাসন

বিজয়নগরে অবৈধ স্পিডব্রেকার অপসারণ করলেন উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়ীনগরে অবৈধভাবে তৈরি করা স্পিড বেকার অপসারণ করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) বেলা ২:৪০ মিনিটে উপজেলার চান্দুরা টু সিঙ্গারবিল সড়কের পত্তন ইউনিয়নের লক্ষীপুর নামক স্থানে অবৈধভাবে স্থাপিত এ স্পিড ব্রেকারটি অপসারণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খান শাওনের নির্দেশে পত্তন ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তা মহসিন মোল্লার নেতৃত্বে অবৈধ স্পিড ব্রেকারটি অপসারণ করা হয়। এ সময় সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা স্পিড ব্রেকারটি অপসারণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন সড়কে অবৈধভাবে অনুমতিবিহীন যেসব স্পিড ব্রেকারগুলো রয়েছে জনস্বার্থে সেগুলো অপসারণ করার সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় একাধিক পথচারী ও যানবাহনে চলাচলকারী যাত্রীরা জানান, অবৈধভাবে ও কর্তৃপক্ষের অনুমতিবিহীন এ স্পিড ব্রেকারটি স্থাপনের কারণে বিভিন্ন সময় বিপাকে পড়তে হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন বলেন জনস্বার্থে এ স্পিড ব্রেকারটি অপসারণ করা হয়েছে। তিনি আরো বলেন, সড়কের অন্যান্য অবৈধভাবে স্থাপিত স্পিড ব্রেকারগুলো অপসারণ করা হবে বলেও জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com