সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ফুটবল খেলার চর্চার বিকাশে সম্মিলিতভাবে ভুমিকা রাখতে হবে; জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম

ফুটবল খেলার চর্চার বিকাশে সম্মিলিতভাবে ভুমিকা রাখতে হবে; জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেছেন, ফুটবল খেলার চর্চার বিকাশে সম্মিলিতভাবে ভুমিকা রাখতে হবে। ক্রীড়া ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার যে ঐতিহ্য তা বিকাশে ভুমিকা রাখতে হবে। তিনি বলেন ফুটবল খেলার জনপ্রিয়তা রয়েছে। ফুটবলের চর্চায় নতুনদের উৎসাহিত করতে হবে । ক্রীড়াঙ্গনের বিকাশে সব ধরনের সহযোগিতা করতে হবে। তিনি খেলোয়ারদের উৎসাহিত করতে দর্শর্কদের মাঠে গিয়ে খেলা দেখার আহবান জানান।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মাঠে জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে বসুন্ধরা গ্রুপ প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বসুন্ধরা গ্রুপ প্রথম বিভাগ ফুটবল লীগের এ উদ্বোধনী খেলায় ইউনাইটেড ক্লাব ২-০ গোলে এ এফসি ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ীদলের মামুন এবং বাবু দুটি গোল করেছে। এবারের লীগে জেলার ১০ ফুটবল দল অংশ গ্রহণ করছে।

জেলা ফুটবল এসসোসিয়েশনের সভাপতি এড. ইউসুফ কবীর ফারুক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়ানুরাগী এম আর টেক্সটাইলের সত্বাধিকারী দেওয়ান মারুফ। শুভেচ্ছা জানান জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিম চৌধুরী।
উল্লেখ্য,জেলা প্রশাসক লীগে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ক্রীড়া চর্চার জন্য ১০ হাজার টাকা করে প্রদান করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com