সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
জাতি গঠনে খেলাধুলার বিকল্প নাই; মোহাম্মদ আশরাফুল

জাতি গঠনে খেলাধুলার বিকল্প নাই; মোহাম্মদ আশরাফুল

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
সুস্থ ও কার্যকর জাতি গঠনে খেলাধুলার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
তিনি আরো বলেন, যে জাতি খেলাধুলায় যত এগিয়ে সেই জাতি বিশ্বের দরবারে সম্মান, পরিচিত ও গ্রহনযোগ্যতায় এগিয়ে থাকেন।
গত ৭ ডিসেম্বর) বিজয়নগর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চম্পকনগর ইউনিয়নের আরিফ বিল্লাহ স্মৃতি ক্রিকেট একাডেমির আয়োজনে ছয়টি দল নিয়ে প্রিমিয়ার লীগ ২০২২ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় আরো উপস্থিত ছিলেন চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, সদস্য সাংবাদিক শাহনেওয়াজ শাহ, বিজয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল খালেক দস্তগীর, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রমজান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক আমির খাঁ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হৃদয় আহমেদ প্রমুখ।
খেলায় দীর্ঘ দুই মাস যাবত পয়েন্ট ভিত্তিক একে অপরের সাথে প্রতিযোগীতা করে হৃদয় রয়েল কিং এবং গোল্ডেন জিম ইলাভেন। হৃদয় রয়েল কিং ১৩ রানে বিজয় লাভ করেন। অসাধারণ খেলে ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মোঃ বাদল। এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রাসেল খাঁন। খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন, মোঃ রাসেল খাঁন, দেলোয়ার জাহান জন্টু, মোঃ ইয়াসিন মিয়া, আব্দুল্লাহ আল মনির, রবিউল আলমসহ স্থানীয় যুবকবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com