সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা ও বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
১০ দফা দাবিতে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজনে এ পদযাত্রা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে পদযাত্রা ও বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা শহরের কালীবাড়ি মোড় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোস্তাক মিয়া।
জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ। এতে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।
পদযাত্রায় জেলার সকল উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এতে অংশগ্রহণ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com