সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার

নাসিরনগরে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার

নাসিরনগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুদিন পর রনি ওরুফে ছোটন (৬) নামের এক শিশু মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ মার্চ) বেলা আড়াইটার দিকে জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের একটি পুকুর থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়৷ নিহত ছোটন সদর ইউনিয়নের ওই গ্রামের প্রবাসী মো. আব্দুল হাই ভূইয়ার ছেলে। এই ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারী বিকেলে ছেলে রনি ওরুফে ছোটন মোবাইল নিয়ে বাড়ির বাইরে খেলা করছিলেন। এসময় মোবাইল ফোনে ইন্টারনেট প্যাকেজ চালু করে দেয়ার কথা বলে প্রতিবেশি শাহ আলম এর ছেলে রিফাত ও তার দুই বন্ধু লিটন আর ইয়াছিন ফুসলিয়ে ছোটনকে সাথে করে নিয়ে যায়। তারা শিশু ছোটনকে পার্শ্ববর্তী দাঁতমন্ডল গ্রামে ওরসে নিয়ে যায়। সন্ধ্যায় পরিবারের সদস্যরা ছোটনকে না পেয়ে হাতে থাকা মোবাইলে ফোন দিলে রিফাত ফোনটি রিসিভ করার পর বন্ধ করে দেয়। ওই ঘটনায় রনির মা সুলেমা বেগম বাদী হয়ে নাসিরনগর থানা একটি সাধারণ ডাইরী করেন।
সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে তদন্তে পুলিশ জানতে পারে, সর্বশেষ রিফাত ও তার বন্ধুদের সাথে শিশু ছোটনকে দেখা গেছে। বৃহস্পতিবার সকালে রিফাতকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রিফাত স্বীকার করে, তার দুই বন্ধু লিটন ও ইয়াছিন মিলে ছোটনকে হত্যা করে নুরপুর গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আহসানুল হকের পুকুরে ডুবিয়ে রেখেছে।
পরে বেলা আড়াইটার দিকে নুরপুরের পশ্চিমে ও কুলিকুন্ডার পূর্বপাশে অবস্থিত একটি পুকুরের পানির নীচে হাতপা বাধা অবস্থায় ছোটনের অর্ধগলিত লাশ উদ্বার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, কুলিকুন্ডা গ্রামের শাহ আলমের ছেলে রিফাত মিয়া (১৩) ও আবুল হোসেনের ছেলে লিটন (১৭) আটক করা হয়েছে। ইয়াছিন পালিয়ে গেছে। তাকেও আটকের চেষ্টা চলছে। তবে কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা জানতে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com