সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে বিপুল পরিমান মাদক ও নগদ অর্থসহ মাদক বিক্রেতা আটক

বিজয়নগরে বিপুল পরিমান মাদক ও নগদ অর্থসহ মাদক বিক্রেতা আটক

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমান মাদক ও নগদ অর্থসহ মোঃ আলামিন ইসলাম শাবলু মিয়া-(৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন পুলিশ। সে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাদল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আজ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিজ ঘর থেকে মোঃ আলামিন ইসলাম শাবলু মিয়াকে ৮ শ ২৪ পিস ইয়াবা, ৩ টি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫৬০ টাকাসহ মাদক বিক্রির জন্য ২টি ডিজিটাল মাপার মেশিনসহ মাদকের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহমেদ বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা বিভিন্ন সরঞ্জামসহ মাদক ব্যবসায়ী শাবলু মিয়াকে আটক করা হয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকের নিয়মিত আইনে মামলা দিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com