সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ আইনজীবী হামিদুর রহমান’র ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ আইনজীবী হামিদুর রহমান’র ইন্তেকাল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের প্রবীণ আইনজীবী এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের প্রধান আইন কর্মকর্তা (পিপি) আলহাজ্ব অ্যাডভোকেট হামিদুর রহমান-২ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
শনিবার (০৬ মে) সকালে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে মরহুমের মৃত্যুতে তার পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
আজ শনিবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম ও বাদ মাগরিব জেলা শহরের লোকনাথ ট্যাংকের পাড় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে।
মরহুমের ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান রনি তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সকল ধর্মপ্রাণ মুসলমানদের মরহুমের নামাজে জানাজায় উপস্থিত হয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার অনুরোধ জানিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com