সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদক মামলার যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাদক মামলার যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আল আমিন-(৩৫) নামে মাদক মামলার এক যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (২৫মে) ভোরে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইকরতলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে বিজয়নগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আল আমিন উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড় গ্রামের মনু মিয়ার ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, আল আমিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। এরমধ্যে গত ১৭ মে একটি ইয়াবার মামলায় ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। আদালতের কারাদণ্ডাদেশ প্রদানের পর থেকে সে অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে আসছিলো। আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সীমান্তবর্তী পাহাড়পুর ইউনিয়নের ইকরতলী গ্রামে অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আল আমিনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com