সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলের দোকানে চোরের হানা।। দেড়কোটি টাকার মোবাইল চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলের দোকানে চোরের হানা।। দেড়কোটি টাকার মোবাইল চুরি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি বিপণিবিতানের মোবাইলের দোকানে চোরের হানা। এসময় প্রায় দেড়কোটি টাকার বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে সংঘ্যবদ্ধ চোর দল।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকার এল.আর প্লাজার মোবাইল মেলা নামের দুটি দোকানে এ চুরির ঘটনাটি ঘটেছে।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকার এল.আর প্লাজায় অবস্থিত মোবাইল মেলা নামের দুটি মোবাইলের দোকানে হানা দেয় একটি সংঘবদ্ধ চোর দল। এসময় চোরেরা প্রায় দেড়কোটি টাকার বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে দোকানের মালিক মোঃ জিসান জানান,আজ সকাল সাড়ে ১০ টায় তিনি দোকানের সামনে এসে দেখেন তালাবিহীন দোকানের শার্টার লাগানো। পরে শার্টার খুলে দোকানের ভিতরে ঢুকে দেখি দামি ব্র্যান্ডের ২শতাধিক মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে চোরেরা। এর মধ্যে আইফোন-১৪ প্রো ম্যাক্স, আইফোন -১৩ প্রো ম্যাক্স, আইফোন -১৩, আইফোন -১২ প্রো ম্যাক্স, আইফোন -১১ প্রো ম্যাক্স,গুগল পিক্সেল -৭ প্রোসহ অপ্পু, স্যামসাং, ভিবো ও শাওমির বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন রয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনি বলেন, ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি দ্রুতই আমরা চোরদের গ্রেপ্তার করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com