সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
সারাদেশের মতো মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে। র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলার শমশেরনগর চা বাগানে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার (৯ আগস্ট) দুপুরে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি চা বাগানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি উত্তম গোয়ালার সভাপতিত্বে ও কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বিন, সাংবাদিক জয়নাল আবেদীন, মোনায়েম খান, আলমগীর হোসেন, শ্যামলী রানী নাথ, আকাশ বাউরী প্রমুখ। সভার শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ বেতারের প্রতিনিধি আর. কে. সোমেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com