সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন রাজু আহমেদ

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন রাজু আহমেদ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেলেন বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু আহমেদ।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

এদিকে জেলায় শ্রেষ্ঠ সাজা পরোয়ানা তামিলকারী হিসেবে ক্রেস্ট উপহার পেয়েছেন উপপরিদর্শক (এসআই) মোঃ শরীফুল ইসলাম, দ্বিতীয় তামিলকারী হিসেবে নগদ অর্থ পুরস্কার পেয়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ লিটন মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আব্দুল্লাহ আল মামুন ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছেন পুলিশ সদস্য (কনস্টেবল) মোঃ জসিম উদ্দিন।

এক প্রতিক্রিয়ায় বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাজু আহমেদ এ অর্জন থানার প্রত্যেক পুলিশ সদস্যের ও থানা এলাকার জনগনের প্রতি উৎসর্গ করেন। পাশাপাশি এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কসবা সার্কেল) দেলোয়ার হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলার সকল থানার অফিসার ইনচার্জগন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com