সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি
বিনিয়োগে অগ্রাধিকার -কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কর্মসূচীর অংশ হিসাবে শনিবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর যৌথ উদ্যোগে কমলগঞ্জ সদর কিশোর- কিশোরী ক্লাবে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অুনষ্টানের আয়োজন করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদারের সঞ্চালনায়,উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, মনিপুরি সমাজ কল্যান সমিতির সভাপতি বীরমুক্তিয়োদ্ধা আনন্দ মোহন সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সোলেমান হোসেন ভুট্রো ও কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ইপি আই কর্মকর্তা মোঃ আশরাফুল আলম প্রমুখ।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোর কিশোরী ক্লাবের সদস্যা তৃষ্ণা সিনহা।। আলোচনা সভা শেষে কমলগঞ্জ সদর কিশোর কিশোরী ক্লাবের সদস্যদেরকে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে নৃত্য প্রশিক্ষন প্রদান করায় নৃত্য শিক্ষক মনিরাজ সিংহ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কিশোর কিশোরী ক্লাবের বিদায়ী সদস্যদের মাঝে সনদ ও নবাগত সদস্যদের মাঝে আইডি কার্ড প্রদান শেষে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহনে অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্টানে উপস্থিত সকল শিক্ষার্থীর মধ্যে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি করে গাছের চারা বিতরন করা হয় ।
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com