সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি পুলিশ সুপারের উপহার

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি পুলিশ সুপারের উপহার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
বিশ্ব শিক্ষক দিবসে মৌলভীবাজারের ৭টি উপজেলায় একজন করে নিভৃতচারী প্রচার বিমুখ গুণী শিক্ষকের বাড়িতে স্থানীয় ওসিদের মাধ্যমে ফল ও ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার মো. মনজুর রহমান, পিপিএম-বার। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের পাঠানো ফল ও ফুলের তোড়া নিয়ে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট লেখক-গবেষক রসময় মোহান্তের শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর গ্রামে হাজির হন কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী। এ সময় তিনি পুলিশ সুপারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ফল উপহার প্রদান করেন অধ্যক্ষ রসময় মোহান্তকে। এ সময় পুলিশ সুপারকে দেওয়ার জন্য অধ্যক্ষ রসময় মোহান্তের সম্পাদিত কয়েকটি বই উপহার প্রদান করেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবসে মৌলভীবাজার জেলার সব উপজেলায় একজন করে নিভৃতচারী প্রচার বিমুখ গুণী শিক্ষকদের সাথে ফোনে কথা বলেন পুলিশ সুপার মো. মনজুর রহমান, পিপিএম-বার। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগটি সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছে।কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী পুলিশ সুপারের পক্ষ থেকে কমলগঞ্জের গুণী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও ফল উপহারের সত্যতা নিশ্চিত করেন।
কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট লেখক-গবেষক রসময় মোহান্ত বিশ্ব শিক্ষক দিবসে পুলিশ সুপারের উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে জানান, পুলিশ সুপারের এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি পুলিশ সুপারকে কৃতজ্ঞতা জানিয়ে তাঁর সম্পাদিত কয়েকটি বই উপহার দেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com