সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তিন ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তিন ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার সহ ৩৮ জন নারী পুরুষকে আটক করেছেন পুলিশ। সোমবার ১৩ নভেম্বর রাতে সদর উপজেলার নাটাই ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক কৃষক লীগ নেতা মোঃ শাহ আলম একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মোহাম্মদ হোসেন ও বর্তমান ইউপি সদস্য আরজু মিয়াসহ মোঃ মনির হোসেন (৪০) মজিবুর রহমান (৫২) বেদন মিয়া-(৪১), কামাল খা মেম্বার-(৩৮), হোসেন মিয়া-(৪৫), শফিকুল ইসলাম-(৬০), নুরুল ইসলাম-(৬৭), বাদল মিয়া-(৫১), ইব্রাহিম-(৪০), মহিউদ্দিন-(৫১), বাছির মিয়া-(৫০), মনিরুল ইসলাম-(৪৬), তাজু মিয়া-(৬০), কুদ্দুস মেম্বার-(৫৮), ইদন মিয়া-(৫০) , সিরাজ মিয়া-(৬৫), হায়ের আলী-(৬০), মোঃ শামীম-(৩৮), আম্বিয়া খাতুন-(৩৫), আসমা বেগম-(৩২), ববি বেগম-(৩৪), শিক্ষা বেগম-(১৯) লাভলী বেগম-(৩০), রেখা বেগম-(৩০), রিমা আক্তার-(২৫), পারুল বেগম-(৪৫), পারভিন বেগম-(৩৫), নাদিয়া বেগম-(২৮), সাফিয়া বেগম-(৭০),নাহিয়া ইসলাম-(১৯), সেলিনা বেগম-(৬৩), রেবেকা সুলতানা-(৪৩), রিমা বেগম-(২৫) ও আজিম মুনসুর-(১৯)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩৮ জন নারী পুরুষকে গ্রেপ্তার করেছেন। এদের মধ্যে তিনজন সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন মেম্বারও রয়েছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালীসিমার খানিবাড়ির সিরাজ আলীর বাড়ি গোষ্ঠী ও একই এলাকার দোলাবাড়ির গোষ্ঠীর মধ্যে মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। তিন ঘন্টাব্যাপী সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ অর্ধশতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে দুই গোষ্ঠীর মধ্যে একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা পরিষদের সদস্য বাবুল মিয়া ও অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ইউপি সদস্য মোঃ আরজু মিয়া ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com