সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
BCS কনফার্ম -এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

BCS কনফার্ম -এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি     

BCS কনফার্ম -এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্যারিয়ার গাইড লাইন ও মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার ( ০৫ সেপ্টেম্বর) দুপুর ১১টায় তিতাস টাওয়ার (৩য় তলা), BCS কনফার্ম এর মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনে মোটিভেশনাল প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আল আমিন শাহীন, পথিক টিভির ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসাইন জিহাদ প্রমুখ। 
অধ্যক্ষ মনির হোসেন-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মানবর্দ্ধন পাল। 
প্রধান অতিথি তার আলোচনায় বলেন দেশের যোগ্য নাগরিক গড়ার ক্ষেত্রে শিক্ষার কোন বিকল্প নেই। বিসিএস কনফার্ম দেশের যোগ্য নাগরিক গড়ার লক্ষ্যে বরাবরের মতো আগামী দিনগুলোতেও কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধান আলোচক সোপানুল ইসলাম সোপান শিক্ষার্থীদের ভালো ও দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠার জন্য সময়ের সর্বোচ্চ ব্যবহার ও সকল প্রতিকূলতা অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য নিরলস সাধনা চালিয়ে যেতে উদ্বুদ্ধ করেন। পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা ও হতাশায় বিচলিত না হয়ে সাহসের সাথে মোকাবিলা করে সামনে অগ্রসর হওয়ার জন্য নিজের মেধাকে যথার্থভাবে কাজে লাগাতে বলেন। 

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নতুন মাত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আমিন শাহীন একজন ক্যাডার অফিসারের মান মর্যাদার বিশ্লেষণমূলক আলোচনা করে ভবিষ্যৎ ক্যাডারদের উদ্বুদ্ধ করেন। 
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল বিসিএস, পিসিএস ও আইসিএস এর ইতিহাস নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। পরিশেষে কেইক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com