সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত কাবাডি (বালক-বালিকা) ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বালক দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকাদের ফাইনাল খেলায় সদর উপজেলার সাথে হেরে রানারআপ হয়। পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পক্ষে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহন করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কূদদুস। এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন।
এদিকে,পৌর মেয়র মিসেস নায়ার কবির এক শুভেচ্ছা বার্তায় বিজয়ী দল ও রানারআপ দলের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com