সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে নৌকা প্রতিকের পোষ্টার ছিড়ে ফেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা

বিজয়নগরে নৌকা প্রতিকের পোষ্টার ছিড়ে ফেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র নৌকা প্রতিকের পোষ্টার ছিড়ে ফেলার দায়ে স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও এর (কাঁচি প্রতিক) সমর্থক আক্কাছ ভূইয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদি হাসান শাওন উপজেলার আউলিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত আক্কাছ ভূইয়াকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। অর্থদন্ডপ্রাপ্ত আক্কাছ ভূইয়া উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মধু ভূঁইয়ার ছেলে।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদি হাসান শাওন বলেন, দুপুরে উপজেলার আউলিয়া বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে রাস্তার উপর টানানো (ঝুলন্ত) নৌকা প্রতিকের পোষ্টার ছিড়ছিলো কাঁচি প্রতিকের সমর্থক আক্কাছ ভূঁইয়া। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত আক্কাছ ভূঁইয়া পোষ্টার ছিঁড়ার কথা স্বীকার করায় ৭(২) ধারা লঙ্ঘনের অপরাধে ১৮(১) ধারা অনুসারে আক্কাছ ভূঁইয়াকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তা আদায় করা হয়। অভিযুক্ত আক্কাছ ভূইয়া ভবিষ্যতে আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে সতর্ক থাকবেন মর্মে জানান। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com