সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিনিয়ে নেওয়ায় ছাত্রলীগ নেতাকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিনিয়ে নেওয়ায় ছাত্রলীগ নেতাকে জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও এর পোস্টার ছিনিয়ে নেওয়ার অভিযোগে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ ডিসেম্বর’২৩) রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন এ জরিমানা করেন। ছাত্রলীগের ওই নেতার নাম শেখ মঞ্জুর-ই-মাওলা ফারহান।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা ফিরোজুর রহমান। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে কাঁচি প্রতীকে নির্বাচন করছেন তিনি।
জানা যায়, গত বুধবার বিকেলে জেলা শহরের বিভিন্ন এলাকায় অটোরিকশায় করে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে মেড্ডা এলাকার পাসপোর্ট কার্যালয়ের সামনের সড়ক দিয়ে প্রচারণা চালানোর সময় ফিরোজুর রহমান ওলিও’র পোস্টার ছিনিয়ে নেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর-ই-মাওলা ফারহান। পরে এ ঘটনায় ফিরোজুর রহমান ওলিও’র ছেলে শেখ ওমর ফারুক উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছান নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন। পরে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্য নেওয়ার পর রাত ১০টার দিকে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিনিয়ে নেওয়ার কারণে ছাত্রলীগ নেতা শেখ মঞ্জুর-ই-মাওলাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন, আচরণ বিধিমালা লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিনিয়ে নেওয়ার কারণে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ টহল কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com