সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন মোকতাদির চৌধুরী এমপি

বিজয়নগরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বিজয়নগরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইলেন ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেল ৪ টায় চম্পকনগর স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোকতাদির চৌধুরী বলেন, আমি দুধ ও উন্নয়নের ফেরিওয়ালা, আমার যিনি প্রতিদ্বন্ধী তিনি মদের ফেরিওয়ালা। এখন সিদ্ধান্ত আপনাদের? আপনারা কাকে ভোট দেবেন,কাকে এমপি নির্বাচিত করবেন? আপনাদের যদি মনে হয় আমি যোগ্য ও দক্ষ প্রার্থী তাহলে আগামী ৭ জানুয়ারি আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি যদি আবারও এমপি নির্বাচিত হয় তাহলে বিজয়নগর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন , দেশ ও জনগণের স্বার্থে নির্বাচনের দিন আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার পছন্দের যোগ্য ও দক্ষ প্রার্থীকে ভোট দিয়ে প্রমাণ করুন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল।
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধার পরিচালনায় নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট তাসলিমা সুলতানা নিশাত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমদাদ বারী, পত্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম,ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক বকুল, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন ভূঁইয়া।
জনসভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা কাজী হারিছুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন প্রান্তুশ, সাবেক ইউপি চেয়ারম্যান হামিদুল হক হামদু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হৃদয় আহমেদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে সর্বস্তরের মানুষ হাতে নৌকা ও নৌকা প্রতীকের প্রার্থীর ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com