সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়ায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত

আখাউড়ায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ফজর নামাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় শাহার মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (০৮ মার্চ) সকাল সোয়া ৬টায় জেলার আখাউড়া পৌর এলাকার শান্তিনগরে এ ঘটনাটি ঘটেছে। নিহত শাহার মোল্লা ঐ এলাকার মৃত গেদু মোল্লার ছেলে।
জানা যায়, আখাউড়া পৌর এলাকার শান্তিনগর মহল্লার বাসিন্দা শাহার মোল্লা ফজরের নামাজ শেষে বড় বাজার-ধরখার সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা ধাক দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নামাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা ধাক্কায় তিনি মারা যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com