সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ভাষা সৈনিক মুসা স্যার’র নামাজে জানাজা অনুষ্ঠিত ; সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন

সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ভাষা সৈনিক মুসা স্যার’র নামাজে জানাজা অনুষ্ঠিত ; সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি     

সর্বজন শ্রদ্ধেয় সাদা মনের মানুষ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, বরেণ্য সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়ার গবেষক, ভাষা সৈনিক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি
মুহম্মদ মুসা স্যারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (০৮ সেপ্টেম্বর) বাদ আসর নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 


নামাজে জানাজার আগে বিশিষ্ট এ সাংবাদিক কলামিস্ট ও গবেষক মুহম্মদ মুসা স্যারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান।   

                
এসময় তাঁর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হানিফ, জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, সাংবাদিক মনজুরুল আলম, জেলা আওয়ামীলীগ সহসভাপতি হাজী হেলাল উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন খাঁন খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদুল ইসলাম, মুসা স্যারের বড় ভাই আবু সালেহ।
এসময় সর্বস্তরের নাগরিকরা মরহুমের মরদেহে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। 
নামাজে জানাজা শেষ মৌড়াইল কবরস্থানে মরহুমের দাফন করা হয়।         

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com