সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
চিরকুট লিখে সৌদি আরব প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চিরকুট লিখে সৌদি আরব প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারীতে চিরকুট লিখে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার ভাদাই ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে শশুর বাড়ি থেকে আঁখি মনি (১৭) নামে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আখি মনি লালমনিরহাট তালুক খুঁটামারা বত্রিশ হাজারী গ্রামের আইনুল হকের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সৌদি আরব প্রবাসী শাকিল মিয়ার সঙ্গে ১০মাস আগে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয় আখি মনির। এরপর থেকে আঁখি বাবার বাড়ি থেকে লালমনিরহাট ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন আঁখি মনি।
শনিবার সকালে আঁখি মনির শশুর নূর মোহাম্মদ ঘরে মেঝেতে পড়ে থাকতে দেখে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে খেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আঁখি শয়ন কক্ষে একটি খণ্ড খণ্ড চিরকুট পাওয়া যায়। খণ্ড খণ্ড চিরকুট মিলিয়ে দেখা যায়, এতে লেখা রয়েছে ‘আব্বু-আব্বু তোমরা আমাকে ক্ষমা করো। তোমরা আমাকে আগামীকাল সকাল ১১ টায় নিয়ে যাবা আমার জীবনে কিছু নেই তোমরা আমাকে ক্ষমা করো।
এ বিষয়ে আঁখির বাবা আইনুল হক বলেন, আমার মেয়ে রাতে ফোন দিয়ে শ্বশুর শাশুড়ীর নির্যাতনের কথা বলেছে। রাতেই তাকে নিয়ে আসতে বলেছিলো। আমি সকালে নিতে যাবো বলেছি। তার আগেই তার মৃত্যু হলো। সে নির্যাতনের স্বীকার হয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই। তবে এ বিষয়ে আঁখির শ্বশুর শাশুড়ীর বক্তব্য নিতে চাইলে তারা মন্তব্য করতে রাজি হননি।
আদিতমারী থানার (ওসি) মাহমুদ উন নবী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঁখি আত্মহত্যা করেছেন। তবে প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com