সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের নিচে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত।। আহত-২

ব্রাহ্মণবাড়িয়ায় লেভেল ক্রসিংয়ে ট্রেনের নিচে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত।। আহত-২

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় লেভেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের নিচে পড়ে আদিল মিয়া-(৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় নিহতের দুই বন্ধুও আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইরে অরক্ষিত এক লেভেল ক্রসিং পার হতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে। নিহত আদিল মিয়া জেলা শহরের পুনিয়াউট এলাকার জাহের মিয়ার ছেলে। সে জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ বিকেলে আদিল তার দুই বন্ধুকে নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর এলাকার একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই আদিল মিয়া মারা যান। এ ঘটনায় নিহতের সাথে থাকা আরো দুজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com