সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কমলগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি কাটার দায়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কমলগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি কাটার দায়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভরাট ও ইটভাটার জন্য ফসলি জমির উর্বর মাটি কাটার হিড়িক পড়ছে। এসকেভেটার যোগে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার ফলে জমির উর্বরতা হারাচ্ছে। অন্যদিকে নদী, ছড়া, জলাশয়সহ যত্রতত্র স্থান থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এ নিয়ে গত দু’দিনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছেন।
গত রোববার ও সোমবার কমলগঞ্জের শমশেরনগর ও মরাজানের পার এলাকায় অভিযান পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান শুষ্ক মৌসুমে নদী, ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি থেকে উর্বর মাটি কেটে বিক্রি ও স্থানান্তরের অভিযোগ পাওয়া যাচ্ছে। জনগুরুত্ব বিবেচনা করে বিশেষ অভিযান অব্যাহত রেখে অভিযুক্তদের জরিমানা আদায় করা হচ্ছে।
শমশেরনগর মরাজানের পার এলাকায় অবৈধভাবে ফসলিজমি থেকে মাটি কেটে স্থানান্তরের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গত রোববার সন্ধ্যায় আহাদ মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মাটি কাটা কার্যক্রম বন্ধ করা হয়। অন্যদিকে সোমবার রহিমপুর ইউনিয়নের চানপুর এলাকা থেকে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহান মিয়া নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম. সাদিক আল শাফিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডি.এম. সাদিক আল শাফিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনা করে দু’দিনে দেড় লক্ষ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com