সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত

কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
বেপরোয়া গতিতে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর বিনোদ বাউরী (৬৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বস্তি থেকে কাজ করে ফেরার পথে সোমবার সন্ধ্যায় রাস্তার পার্শ্ব দিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে বিনোদ বাউরী নামে এক চা শ্রমিক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং মোটরসাইকেল জব্দ করেছে। নিহত বিনোদ বাউরী শমশেরনগর চা বাগানের নতুন টিলার রসরাজ বাউরীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও পুলিশ সিলেট মেট্রো-ল ১১-৫১৮৪ মোটর সাইকেলটি জব্দ করেছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই রতন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদের আনন্দ উপভোগ করতে কিছু সংখ্যক মোটর সাইকেল আরোহী বেপরোয়া গতিতে সাইকেল চালাচ্ছিল। দ্রুতগতির মোটর সাইকেল এর ধাক্কায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হচ্ছে। মোটরসাইকেল আরোহী পালিয়ে গেছেন। তবে মোটর সাইকেল জব্দ করা হয়েছে এবং ঘাতক সাইকেল চালককে বের করার চেষ্টা চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com