সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক

কমলগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল(৩৫) ও মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক দেবাশীষ চক্রবর্তী শিপন(৪২)কে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।বুধবার(০২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শমসেরনগর এলাকা থেকে ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল ও মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাসা থেকে মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক দেবাশীষ চক্রবর্তী শিপনকে আটক করা হয়।
আটককৃত রাহাত ইমতিয়াজ রিপুল উপজেলার নছরতপুর এলাকার মৃত সাজ্জাদ হোসেন ছেলে ও দেবাশীষ চক্রবর্তী শিপন পাত্রখোলা চা বাগান এলাকার মৃত রমেশ চক্রবর্তীর ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন,আটককৃতরা কমলগঞ্জ থানার মামলা নং-০৫ এবং ০৬ এর এজাহারভূক্ত আসামী। তিনি জানান, পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
বৃহস্পতিবার(০৩ এপ্রিল)দুপুরে আটককৃতদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com