সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কসবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু

কসবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাছ ধরতে মোটর দিয়ে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুতস্পৃষ্টে খায়ের মোল্লা-(৫২) ও জাকারিয়া মোল্লা-(২২) নামে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জেলার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত খায়ের মোল্লা গোপীনাথপুর গ্রামের আতিকুর রহমান মোল্লার ছেলে ও জাকারিয়া মোল্লা একই গ্রামের আবু তাহের মোল্লার ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই। স্থানীয়রা জানান, তারা বাড়ির পাশে একটি ডোবা থেকে মাছ ধরার জন্য ইলেকট্রিক মোটরের সাহায্যে পানি সেচ দিচ্ছিলো। এ সময় মোটর থেকে ইলেকট্রিক লাইন খুলতে গিয়ে তারা বিদ্যুতায়িত হন। বাড়ির লোকজন বুঝতে পেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com