সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে পুলিশকে মারপিট করে পালিয়েছে হত্যাচেষ্টা মামলার আসামি

নাসিরনগরে পুলিশকে মারপিট করে পালিয়েছে হত্যাচেষ্টা মামলার আসামি

নাসিরনগর সংবাদদাতা//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশকে মারপিট করে পালিয়েছে চাঁদাবাজি,বিস্ফোরক ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ইউপি সদস্য মাসুক মিয়া।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার গোকর্ন ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। তবে আজ শুক্রবার বিকেলে বিষয়টি জানাজানি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) কামাল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোকর্ণ ইউনিয়ন পরিষদের বতর্মান ইউপি সদ‍স‍্য নুরপুর গ্রামের মাসুক মিয়াকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায়। এসময় তাকে আটকের পরপরই মাসুকের স্বজনরা পুলিশকে ঘিরে ফেলে এবং পুলিশের উপর চড়াও হয় । একপর্যায়ে মাসুক মিয়া পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। এসময় মাসুক মিয়ার স্বজনদের হামলায় এসআই কামালসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত মিজানুর রহমান (৩৬) ও ইমরুল কায়েসকে (২৯) নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারপ নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, মাসুক মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলাও রয়েছে। ওই মামলায় তিনি ৯৭ নম্বর আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ আসামিকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা হয় এতে কয়েকজন সদস্য আহত হয়েছেন। তবে “হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com