সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নবীনগরে জোড়া খুনের আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

নবীনগরে জোড়া খুনের আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি   

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতদের স্বজনরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গত ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর প্রতিপক্ষের হামলায় খুন হন গৌরনগর গ্রামের জয়নাল মিয়া (৫৫) ও তার চাচাতো ভাই দুলাল মিয়া (৬০)। এ ঘটনায় ২০১৮ সনের ১ অক্টোবর নিহত জয়নালের ছেলে শরীফ উদ্দিন বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০/৪০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শরীফ উদ্দিন বলেন, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুইজন মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। মানুষ মানুষকে এভাবে পশুর মতো কুপিয়ে অঙ্গ-প্রতঙ্গ বিচ্ছিন্ন করে দিতে পারে তা ভাবতেই গা শিউরে ওঠে। নির্মম এ হত্যাকাণ্ডের এক বছরেও আমরা এ হত্যা মামলার কোনো অগ্রগতি লক্ষ্য করছি না।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর ইউনিয়ন ও বীরগাঁও ইউনিয়নে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও তার সহযোগী জহির রায়হানের নেতৃত্বে একটি মহল আধিপত্য বিস্তার করে আসছে। তাদের অনৈতিক প্রভাব আর অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। আমাদের লোকজন তাদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি আরো বলেন, জিল্লুর রহমানের অবৈধ প্রভাবে তার বিরুদ্ধে নবীনগর থানা পুলিশের তৎকালীন ওসি আসলাম সিকদার মামলা না নিতে চাওয়ায় তার নাম ছাড়াই মামলা দায়ের করতে হয়। এ মামলার সকল আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানাচ্ছি।  

সংবাদ সম্মেলনে নিহত জয়নাল মিয়া ও দুলাল মিয়ার স্বজনরা উপস্থিত ছিলেন। 


ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com