সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
একশো নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রীর মেয়ে পুতুল

একশো নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রীর মেয়ে পুতুল

সময়নিউজবিডি টোয়েন্টিফোর ডেস্ক রিপোর্ট 

বিশ্ব মানসিক স্বাস্থ্যে উদ্ভাবনী ১০০ নারী নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।সম্প্রতি নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিভিত্তিক ‘গ্লোবাল মেন্টাল হেলথ প্রোগ্রামস কনসোর্টিয়ামের’ চেয়ার ড. ক্যাথলিন পাইক ‘ফাইভ অন ফ্রাইডে’ শিরোনামে ব্লগে এই তালিকা তুলে ধরেছেন।
তালিকায় মানসিক অসুস্থতার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন, আইনজীবী, অলাভজনক পদের নেতা, লেখক, শিল্পী, বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং চিকিৎসকরা অন্তর্ভুক্ত রয়েছেন।
মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে এবং সামাজিক প্রতিবন্ধকতা দূর করে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা হোসেন ওয়াজেদ। সায়মা নিজের এনজিও সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন। এ এনজিওটি মূলত নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে অ্যাডভোকেসি, গবেষণা, দক্ষতা বৃদ্ধির কাজে নিয়োজিত অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান। পাশাপাশি সেন্টার অর রিসার্স অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অন্যতম ট্রাস্টি মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয়ভাবে অনুমোদিত স্কুল মনোবিজ্ঞানে বিশেষজ্ঞ সায়মা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুল বাংলাদেশে অটিজমসহ মানসিক স্বাস্থ্য সেবার প্রসারে নিয়োজিত। তিনি অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি। ২০১৭ সালে ডব্লিউএইচও তাকে মানসিক স্বাস্থ্য বিষয়ে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ‘শুভেচ্ছা দূত’ নিয়োগ দেয়।
ডব্লিউএইচওর মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ পুতুলের উদ্যোগেই ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি।সূত্রঃ  Purboposhchimbd। 
ইনামসময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com