সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
সরাইলে খাসি বলে শেয়ালের মাংস বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক

সরাইলে খাসি বলে শেয়ালের মাংস বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক

সরাইল প্রতিনিধি //সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাসি বলে শেয়ালের মাংস বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে শেয়ালের ২০ কেজি মাংস ও ১০ কেজি কলিজা জব্দ করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে সরাইল-বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে বিক্রির সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোরাছুড়ি এলাকার মাদু মিয়ার ছেলে আরজত আলী (২২) ও একই এলাকার সাবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, ঢাকার রামপুরা এলাকার আল মেজবান নামে একটি মাংসের দোকান থেকে কম দামে শেয়ালের মাংস ও কলিজা কিনে এনে তারা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হোটেলে খাসির মাংস বলে বিক্রি করতেন। দুপুরে বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে বিক্রি করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে শেয়ালের ২৭ কেজি মাংস ও ১০ কেজি কলিজা জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরাইল উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা আরজত আলীকে ছয় মাসের কারাদণ্ড এবং সাদ্দাম হোসেনকে পাঁচ হাজার টাকার জরিমানা করেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com