সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পুনাকের নবনির্মিত বিপনিবিতানের শো-রুম উদ্বোধন

পুনাকের নবনির্মিত বিপনিবিতানের শো-রুম উদ্বোধন

সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নব-নির্মিত বিপণী বিতান এর শো-রুম  শুভ উদ্বোধন করা হয়েছে।   
শনিবার (১১ মে) জেলা শহরের টেংকের পাড়স্থ সদর সার্কেল অফিস সংলগ্ন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নব-নির্মিত বিপনি বিতানের এ শো-রুম  শুভ উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চট্টগ্রাম রেঞ্জ’র সভানেত্রী মিসেস শারমিন আক্তার খান। 
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম (বার), পিপিএম , পুনাক ব্রাহ্মণবাড়িয়ার সভানেত্রী উম্মে সালমা মুন্নি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার সদর/নবীনগর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর), সিনিয়র সহকারী পুলিশ সুপার, সরাইল/কসবা সার্কেল/জেলা পুলিশের বিশেষ শাখা, ডিআইও(১), জেলা বিশেষ শাখা, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারী এবং পুনাক এর কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। 
উদ্বোধনী অনুষ্ঠানে পুনাক চট্রগ্রাম রেঞ্জের সভানেত্রী মিসেস শারমিন আক্তার খান বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) একটি জনকল্যাণ মূলক পুলিশের প্রতিষ্ঠান। পুনাক বিপণিবিতানে পুলিশের তৈরী পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। বিক্রিত পণ্যের লভ্যাংশ গরীবদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পিছিয়ে পড়া নারীদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে। 
অনুষ্ঠানে মিসেস শারমিন আক্তার খান, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চট্টগ্রাম রেঞ্জ ও পুনাক ব্রাহ্মণাবড়িয়ার পৃষ্ঠপোষকতায় প্রতিবন্ধিদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে কম্পিউটার প্রশিক্ষনার্থে ব্রাহ্মণবাড়িয়া ড্রীম ফর ডিস্এবিলিটি ফাউন্ডেশনের সভাপতি হেদায়াতুল আজিজ (মুন্না) এর নিকট নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com