সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
প্রতারণার অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে দুজন গ্রেপ্তার

সময়নিউজবিডি রিপোর্ট    

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার ভাই পরিচয়ে প্রতারণার মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) বরিশাল সদরের কোতোয়ালি থানা এলাকা থেকে পুুলিশ তাদের গ্রেপ্তার করেন। 
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝালকাঠি সদর  উপজেলার লালমোন এলাকার মোঃ ইয়াছিন খাঁ (৪০) এবং কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়ার আব্দুর রহিম (৩৩)।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুুুলিশ সুপার আনিসুর রহমান।
এসপি আনিসুর রহমান বলেন, ইয়াছিন নিজেকে সাবেক মন্ত্রী এক আওয়ামী লীগ নেতার ভাই খন্দকার বাবর নামে সরকারি বড় কর্মকর্তার পরিচয় দেন। এই পরিচয়ে তিনি চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন। 

পুলিশ সুপার জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুরের আবু মুছার ছেলে মোঃ ইসহাককে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন সময়ে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা নেন। এ নিয়ে ভুক্তভোগী ব্যক্তি নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ বরিশাল থেকে ইয়াছিন ও তার সহযোগী রহিমকে গ্রেপ্তার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, বিশেষ শাখার ডিআইও-১ ইমতিয়াজ আমম্মেদ ও নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com