সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল সুজন-সুশাসনের জন্য নাগরিক ; ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিতের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা

প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল সুজন-সুশাসনের জন্য নাগরিক ; ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিতের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা

সুজন-সুশাসনের জন্য নাগরিক ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ১২ নভেম্বর ২০১৯ কেন্দ্রীয় সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকী  র্যালী এবং কেক কেটে  পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ব্রাহ্মণবাড়িয়া কসবায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিতের আত্নার মঙ্গল কামনায় এক মিনিট নিরবতা এবং দোয়ার আয়োজন করা হয়। 
অনুষ্ঠানটি জাকজমকপূর্ণ পালন করার জন্য প্রস্তুতি থাকলেও ট্রেন দুর্ঘটনার কারনে অনারম্ভরভাবে কেক কেটে পালন করা হয়। 
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অত্র সংগঠনের সভাপতি ডা: মো: আবু সাঈদ নিহত ব্যক্তিদের আত্নার মাগফিরাত কামনা করার জন্য প্রত্যেকের নিজ নিজ প্রার্থনায় রাখার জন্য অনুরোধ করেন।

সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডাঃ আবু সাঈদ বলেন, সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। দুর্নীতি, জঙ্গিবাদ ও সহিংসতামুক্ত সমাজ চাই, চাই প্রিয় স্বদেশে সুশাসন। আসুন আমরা সবাই মিলে কাজ করি। এই দিনে তিনি
ব্রাহ্মণবাড়িয়া সুজন এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যক্ষ মুখলেছুর রহমান খান এর অবদানের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ্, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দ্বীপ রায় । 
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রান্তোষ চৌধূরী, সহ-সভাপতি আবদুস সালাম, মো: লিয়াকত হায়াত খান, সহ- সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান, কোষাধ্যক্ষ মো: মিজানুর রহমান, ফোরকান সুহৃদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারী অধ্যাপক একেএম শিবলী।
প্রেস বিজ্ঞপ্তি। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com