সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা করিলে জান্নাত সুনিশ্চিত

আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা করিলে জান্নাত সুনিশ্চিত

ইসলামে হালাল ব্যবসার গুরুত্ব অপরিসীম। মানুষের সেবার নিয়তে হালাল ব্যাবসা ও এবাদতের অন্তর্ভুক্ত। ব্যাবসা করার সময় ক্রেতাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করলে বিক্রেতার প্রতি আল্লাহতায়ালা সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দান করেন। ব্যবসাকে আল্লাহতায়ালা হালাল ঘোষণা করে পবিত্র কুরআন শরীফে এরশাদ করে বলেন, আল্লাহতায়ালা ব্যাবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। ( সুরা বাকারাহ, আয়াত ২৭৫)।
যে ব্যবসায়ী আল্লাহর বিধিমালা মেনে ব্যাবসা করে  সে আল্লাহর নিকট অত্যন্ত মর্যাদাবান। যারা আল্লাহর বিধান অনুযায়ী ব্যাবসা করে তাদের প্রশংসা করে আল্লাহতায়ালা পবিত্র কুরআন শরীফে এরশাদ করেন, সেই লোক যাদেরকে ব্যাবসা বানিজ্য, ক্রয় বিক্রয়ে আল্লাহর স্বরণ হতে এবং সালাত কায়েম (নামাজ) ও যাকাত প্রদান হতে বিরত রাখেনা,  তারা ভয় করে সেই দিনকে যেইদিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে “( সুরা নূর, আয়াত ৩৭)। একজন সৎ  ব্যাবসায়ী মানুষকে ওজনে কম দিতে পারেনা, এবিষয়ে আল্লাহতায়ালা বলেন,  মেপে দেওয়ার সময় পূর্ণভাবে দিবে এবং ওজন করতে সঠিক দাড়ি পাল্লায়, ইহাই উত্তম এবং পরিনামে উৎকৃষ্ট, (বনী ইসরাইল, আয়াত ৩৫)। ব্যাবসায়ীদের মর্যাদা সম্পর্কে হজরত আবু সাঈদ খুদরী(রাঃ)হতে বর্ণীত হাদিসে বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) বলেছেন, সত্যবাদী, আমানতদার ও বিশ্বাসী ব্যাবসায়ী ব্যক্তি কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ,শহীদগণের সাথে জান্নাতে থাকবেন, (তিরমিজি)। একজন সৎ ব্যবসায়ী পণ্যে ভেজাল মিশ্রিত করে তা বিক্রি করতে পারেনা। ব্যাবসার ক্ষেত্রে একজন সৎ ব্যাবসায়ী কোনো প্রকার প্রতারণার আশ্রয় নিতে পারেনা। 
হাদিস শরীফে এবিষয়ে কঠোর ভৎসনা করা হয়েছে। হজরত উবায়দা (রাঃ) হতে বর্ণীত হাদিসে আল্লাহর রাসুল (সাঃ) এরশাদ করে বলেন, হারাম ও ভেজাল মিশ্রিত খাদ্যবস্তু বিক্রয়কারী ব্যাবসায়ী ফাসেক ও গুনাহগারদের সাথে উপস্থিত হবে।
অতএব, অধিক মুনাফার লোভে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ভোক্তাদের কষ্ট দিলে কঠিন গুনাহগার হতে হবে। 

লেখকঃ মুফতী মোহাম্মদ এনামুল হাসান,  যুগ্ম সম্পাদক- ইসলামী ঐক্যজোট, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com