সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিয়াজ চৌধুরী। শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ভোট গণনা শেষ হলে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।
আজ শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)’র এই নতুন কমিটি আন্তরিক অভিনন্দ ও শুভেচ্ছা জানিয়েছে “জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি।
জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন সভাপতি পদে রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদে রিয়াজ চৌধুরী নির্বাচিত হওয়ায় জাতীয় সাংবাদিক ক্লাব বিজয়ী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী রেজা (দোজা), যুগ্ম সাধারণ আকলিমা আখতার শিউলী, সাংগঠনিক সম্পাদক আল- মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি. এম সাগর প্রমুখ।
বিবৃতিদাতারা বলেন- নির্বাচিত কমিটি আগামীতে সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের জন্য কাজ করে যাবেন। তারা বিজয়ীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com