সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ডিসির সহযোগীতায় লাকী রাণীর পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত

ডিসির সহযোগীতায় লাকী রাণীর পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এর সহযোগীতায় অবশেষে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়া এসএসসি, এইচএসসির সার্টিফিকেট, বই খাতাসহ সম্মান ২য় বর্ষের প্রবেশ পত্র হারানো শিক্ষার্থী লাকী রাণী দাসের পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করলেন। এতে তার অনাকাঙ্ক্ষিতভাবে স্বপ্ন ভেঙ্গে যাওয়ার উপক্রম থেকে উত্তোরণ হয়েছে।        
পুড়ে ছাই হয়ে যায় লাকি রানী দাসের। সব হারিয়ে নি:স্ব হয়ে যায় লাকি ও তার পরিবার। সম্মান ২য় বর্ষে পরীক্ষা দেয়া নিয়ে তৈরি হয় অনিশ্চিয়তা। সেই লাকির পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করলেন 

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গত ২৯ নভেম্বর সঞ্জিত দাসের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দুটি ঘরসহ নগদ টাকা, কৃষি পণ্য, বসতঘর, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ শিক্ষার্থী লাকী রানী দাসের প্রবেশপত্র ও বই খাতা পুড়ে যায়। এই ঘটনায় ওই দিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, সহকারী কমশিনার (ভূমি) তাহমিনা আক্তার।

এই নিয়ে গত ২ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী লাকি দাসকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন।
আগামী ৭ ডিসেম্বর লাকী রাণীর সমাজ বিজ্ঞান ও ১০ ডিসেম্বর অর্থনীতি দুটি পরীক্ষা দেয়া নিয়ে অনিশ্চিয়তার কথা শুনেন জেলা প্রশাসক। তখন তিনি লাকিকে পরীক্ষার বিষয়ে দুশ্চিন্তা না করতে বলেন। লাকির পুড়ে যাওয়া সকল কাগজপত্র বোর্ড থেকে উঠিয়ে আনতে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে দিতে সকল সহযোগিতা করার আশ্বাস দেন জেলা প্রশাসক। 
বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী।

এ বিষয়ে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন জানান, লাকির শিক্ষাগত যোগ্যতার সকল কাগজপত্র পুড়ে যাওয়াটা খুব যন্ত্রণাদায়ক। সে খুব হতাশ ছিল। তার পরীক্ষার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com