সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে-ব্রাহ্মণবাড়িয়ায় শর্ত না মেনে মদ বিক্রির দায়ে এক মদের দোকান সিলগালা; আটক-০৭

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে-ব্রাহ্মণবাড়িয়ায় শর্ত না মেনে মদ বিক্রির দায়ে এক মদের দোকান সিলগালা; আটক-০৭

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

ব্রাহ্মণবাড়িয়ায় সরকার কর্তৃক মদের লাসেন্সের শর্তাবলী না মেনে মদ বিক্রির দায়ে সাতজনকে আটক ও মদের দোকানটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় জেলা শহরের আনন্দবাজার এলাকায় আতিকুর রহমান আঁখি নামে এক ইউপি চেয়ারম্যানের মদের দোকানে অভিযান চালিয়ে সাতজনকে আটক ও মদের দোকান সিলগালা করা হয়।     র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস ও আব্দুল্লাহ আল বাকী গতকাল বুধবার (০৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮ টা থেকে পৌনে ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজারে অভিযান চালান। 
অভিযানে মদ ও ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে সাতজনকে আটক করে। আটককৃতরা হলেন- হেদায়েত উল্লাহ (৩০), সাদ্দাম হোসেন (৩২), মোঃ আশেফ (৩০), মোঃ রিপন মিয়া (৪২), মোঃ ইকবাল মিয়া (৪৭), মোঃ কালু সরকার (৩৬) ও মোঃ জাহান মিয়া (২৭)। 
আটককৃতদের মধ্যে হেদায়েত উল্লাহ, মোঃ আশেফ ও মোঃ রিপন মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং বাকী চারজনকে ১০দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।           

অপরদিকে, মদ বিক্রির লাইসেন্সে দেওয়া শর্তাবলী না মেনে মদ খাওয়ার অনুমোদনহীন ব্যক্তিদের কাছে মদ বিক্রির দায়ে জেলার নাসিরনগরের হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির মালিকানাধীন মদের দোকানটি এক মাসের জন্য সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।              

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com