সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ধামরাইয়ে কালচারাল ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ধামরাইয়ে কালচারাল ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

মোহাম্মদ মামুন রেজা, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে অসহায়দের জন্য ভালোবাসা’ এই স্লোগান নিয়ে উপজেলার সানোরা ইউনিয়নের  মহিষাশী বাজারে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।২৫ ডিসেম্বর  বুধবার দুপুরে সানোড়া ইউনিয়ন কালচারাল ক্লাবের উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।সানোড়া ইউনিয়ন কালচারাল ক্লাবের সভাপতি রবিউল করিম রুবেলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাহির আদিল খানের পরিচালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ধামরাই  পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, প্রমুখ।এ সময় প্রায় শতাধীক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।এ ব্যাপারে সংগঠনের সভাপতি রবিউল করিম রুবেল বলেন, আজ আমরা অসহায় এবং গরীব লোকদের মধ্যে শীতবস্ত্র বিরতণ করেছি।এর আগেও আমরা অসহায় ও গরীব লোকদেরকে সাহায্য-সহযোগিতা করেছি। আমাদের লক্ষ্য অসহায় মানুষের সেবা করা। তীব্র এই শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেশের সকল বিত্তশালী মানুষদের প্রতি তিনি আহ্বান জানান।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com