সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সাভারে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

সাভারে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

মোহাম্মদ মামুন রেজা//ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সাভারের পৌর এলাকার জামসিং থেকে আনুমানিক ৪০ বছর বয়সের এক অজ্ঞাত নারীর হাত বাধা বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পৌর এলাকার উত্তর জামসিং মোনতাজ মোল্লার বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মুখ ক্ষত-বিক্ষত হওয়ায় প্রাথমিক ভাবে তার নাম-পরিচয় জানা জায়নি।এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভারের জামসিং এলাকা থেকে সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি হাত মুজা দিয়ে বাধা ছিলো ও তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিলো।তিনি বলেন, আমরা প্রথমিকভাবে ধারণা করছি শ্বাসরোধ করে তাকে হত্যার পর হাত ও মুখ বেধে মরদেহ বস্তায় ভরে রেখেছিলো। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com