সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
আশুলিয়ায় পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা; স্বামী পলাতক

আশুলিয়ায় পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা; স্বামী পলাতক

আনোয়ার সুলতান//ঢাকা জেলা প্রতিনিধি

আশুলিয়ায় স্ত্রী লাবনী আক্তার (২৮)কে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী মাসুদ রানা। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।শনিবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত লাবনী আক্তার আশুলিয়ার নরসিংহপুর এলাকার বিপ্লব ঘোষের মালিকানাধীন বাসায় ভাড়া থেকে শারমিন গ্রুপ পোশাক কারখানায় কাজ করতেন। স্বামী মাসুদ রানা পেশায় পোশাক শ্রমিক।নিহত লাবনী আক্তার মাদারীপুর জেলা সদর থানার হোগলপাতিয়া গ্রামের মৃত কবির হাওলাদারের মেয়ে।নিহতের স্বজন মিজানুর রহমান জানান, মৃত লাবনি আক্তারের স্বামী মাসুদ রানা কোনো কাজ করতো না। স্ত্রী লাবনী আক্তার স্বামী মাসুদকে কাজের কথা বললে স্বামী মাসুদ তার উপর নির্যাতন করতো। এমনি টাকার জন্য চাপ সৃষ্টি করতো। টাকা না দিলে মারধর করতো।তিনি বলেন, এর আগেও নিহত লাবলীকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করেছিলো।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নুরুল হুদা ভুঁইয়া বলেন, খবর পেয়ে আমরা মৃতদেহ উদ্ধার করেছি। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com