সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন

দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন

সময়নিউজবিডি রিপোর্ট 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি অনলাইন নিউজ পোর্টাল বিজয়নগর নিউজ ডটনেট ও সাপ্তাহিক তিতাস বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মৃণাল চৌধুরী লিটন ও নির্বাহী সম্পাদক তানভীর আমিদ রাজীব এর বিরুদ্ধে বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়ার মিথ্যা মামলা দায়ের এর প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় বিজয়নগর উপজেলা প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বাংলা টিভির উপজেলা প্রতিনিধি শামসুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি জিয়াদুল হক বাবুর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি সারোয়ার হাজারী পলাশ, দৈনিক নবচেতনার উপজেলা প্রতিনিধি কাজী শরিফ উদ্দিন, এসটিভির প্রতিনিধি মাইন উদ্দিন চিশতী, ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম টিপু চৌধুরী, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার জেলা শাখার সভাপতি মিজানুর রহমান প্রমুখ।        মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কলম রুখে দেয়া যাবেনা। অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে উপজেলার সর্বস্তরের সাংবাদিকরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ২০২০ ইং তারিখে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিজয়নগর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধু কে অবমাননা করে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়া। এ বিষয়টি তুলে ধরে অনলাইন নিউজ পোর্টাল বিজয়নগর নিউজ ডটনেট একটি প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৫ জানুয়ারি ২০২০ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মৃণাল চৌধুরী লিটন ও নির্বাহী সম্পাদক তানভীর আমিদ রাজীব এর নামে মিথ্যা মামলা দায়ের করেন তানভীর ভুইয়া।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                                                        

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com