সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
নাসিরনগরে সাংবাদিকের ঘরে দূর্ধর্ষ চুরি

নাসিরনগরে সাংবাদিকের ঘরে দূর্ধর্ষ চুরি

নাসিরনগর প্রতিনিধি //সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার  বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের দৈনিক আমার সংবাদ ও এশিয়ান টিভির সাংবাদিক মোঃ আব্দুল হান্নানের ঘরে  সিঁদ কেটে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। ২৮ জানুয়ারী গভীর রাতে এ চুরি সংঘটিত হয়। এ সময় চোরেরা ঘরের ভেতর থাকা স্যামসং গ্যালাক্সী জে টু প্রাইম ফেইসবুক চলন্ত অবস্থায় , আইটেল ও লাভা কোম্পানীর ৩টি মোবাইল ফোন ও প্যান্টের পকেটে থাকা নগদ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। জানা গেছে চোরেরা গভীর রাতে  সিঁদ কেটে ঘরে প্রবেশ করে মোবাইল ফোন ও টাকা নিয়ে দরজা খুলে পালিয়ে যায়। তাছাড়াও একই রাতে একই গ্রামের সামছু মিয়ার ছেলে মাজহারুলের অপু  এ ফাইভএস মডেলের একটি মোবাইল সেট ও আবু তাহের মিয়ার ছেলে হেলাল মিয়ার অটোরিক্সার ৮টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়। ২ দিন আগেও মধ্য গ্রামের মৃত জারু মিয়ার ছেলে জজ মিয়ার ঘরের ভেতরে থাকা ২টি এনড্রয়েট মোবাইল সেট ও কোনা গ্রামের জানু মিয়ার ছেলে  মোজাম্মেল মিয়ার একটি এনড্রয়েট মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। মোবাইলে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করতে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকের মোবাইল চুরি করিয়েছে বলে ধারণা করা হচ্ছে।  সমস্ত আশুরাইল গ্রামে এখন চুরাতংক বিরাজ করছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com