সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
মাওঃ মেহেদী হাসানের পিতার মৃত্যুতে হাসানাত আমিনী’র শোক

মাওঃ মেহেদী হাসানের পিতার মৃত্যুতে হাসানাত আমিনী’র শোক

ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলানা মেহেদী হাসানের পিতা, নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ রহিজ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফতে ইসলামী বাংলাদেশ-এর আমীর  ও ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। এক শোক বার্তায় মাওলানা হাসানাত আমিনী বলেন, আলহাজ্ব  মোঃ রহিজ মিয়া মেম্বার ছিলেন নিরহংকারী, সৎ, সাহসী, জনদরদী ও পরোপকারী, ঈমানদার ব্যক্তি। গ্রাম্য বিচার সালিশে তিনি ইনসাফের ভিত্তিকে হক ফায়সালা দিতেন। জীবনভর অসহায়, গরীব, দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসার সাথে সম্পৃক্ত ছিলেন। নবীনগরে একটি কওমী মাদরাসা প্রতিষ্ঠা করার স্বপ্ন ছিলো তাঁর। আশা করি, তাঁর স্বজনরা এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসবেন।  মরহুমের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং  ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আলামীনের কাছে ফরিয়াদ করছি,  হে আল্লাহ আপনি আপনার এই প্রিয় বান্দাকে জান্নাতে উচুঁ মাকাম দান করুন। (প্রেস বিজ্ঞপ্তি)।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com