সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ধর্ষক ফারুক গ্রেপ্তারের পর বেড়িয়ে আসছে তার অপকর্মের ফিরিস্তি

ধর্ষক ফারুক গ্রেপ্তারের পর বেড়িয়ে আসছে তার অপকর্মের ফিরিস্তি

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোকর্ণ ইউনিয়নের ব্রাহ্মণশাসন গ্রামের ছোবা মিয়ার ছেলে  ফারুক মিয়া (২২) একজন ভয়ংকর সিরিয়াল ধর্ষক বলে জানা গেছে। সরেজমিন ঘুরে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। ফারুকের বিরুদ্ধে এ পর্যন্ত  ২টি ধর্ষণের চেষ্ঠার অভিযোগের বিচার  গ্রাম্য শালিসের মাধ্যমে ৫০  ও ৩০০ টাকা নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে মুচলেকা নিয়ে শেষ করা হয়েছিল। 
ভূক্তভোগী এক নারী জানায়, কিছুদিন পূর্বে তার ভাইয়ের এক স্কুল পড়ুয়া মেয়ে স্কুল থেকে বাড়ী ফেরার পথে ফারুক তাকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্ঠা করে। পরে ছাত্রীর বাবা থানায় মামলা করতে গেলে স্থানীয় মুরুব্বী ও সর্দাররা  সালিশের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করে এ ঘটনার নিষ্পত্তি করেন। তবে জরিমাণার ১০ হাজার টাকা গ্রহণ করেননি ঐ মেয়ের পরিবার।     
অপরদিকে আরেক ব্যক্তি জানায়, তার ভাতিজীকেও  স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে বখাটে ফারুক। ওই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে ফারুকের মা বাবাকে অবগত করা হলেও কোনরূপ ব্যবস্থা নেয়নি তার মা বাবা। 
এ বিষয়ে গোকর্ণ ইউপি চেয়ারম্যান ছোয়াব আহম্মদ হৃতুল জানায়, ফারুকের  ধর্ষণের চেষ্টার একটি বিচার তিনি নিজে করেছেন। এরকম আরো কয়েকটি ঘটনা স্থানীয়ভাবে শেষ হয়েছে বলেও তিনি শুনেছেন। বখাটে সিরিয়াল ধর্ষক ফারুকের ভয়ে এখন স্কুলে যাতায়াত করতে ভয় পাচ্ছে ওই এলাকার মেয়েরা। 
এ বিষয়ে শালিসকারক নূরপুর গ্রামের মোঃ আক্তার মিয়া বলেন, ফারুকের পরিবার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না। ভোক্তভোগীরা নিরীহ ও দরিদ্র বিধায় তাদের মেয়েদের  ভবিষ্যতের কথা চিন্তা করে তারা থানা ও আদালতে মামলা দিচ্ছে না। সম্প্রতি এক ৭ম শ্রেণির ছাত্রীকে  ধর্ষণের পর ফারুক গ্রেপ্তার হওয়ায় এমন তথ্য বেরিয়ে আসছে। এর আগে তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। এলাকাবাসী ও ভোক্তভোগীদের দাবী গ্রেপ্তার হওয়া ধর্ষক ফারুকের বিরুদ্ধে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের ব্যবস্থা না করা হলে এবং কোনভাবে সে জেল থেকে বেরিয়ে আসলে ওই এলাকার মেয়েরা চলাফেরা করতে সমস্যা হবে। তাই এলাকাবাসী ও ভোক্তভোগীরা বখাটে সিরিয়াল ধর্ষক ও মেয়েদের উত্যক্তকারী ফারুকের দৃষ্টান্তমূলক শান্তি দাবী করেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com