সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
অসহায়ের পাশে যাঁরা ,তাঁদের আল্লাহ সুখে রেখো

অসহায়ের পাশে যাঁরা ,তাঁদের আল্লাহ সুখে রেখো

বিশেষ প্রতিবেদক, সময়নিউজবিডি টুয়েন্টিফোর

ঈদ আনন্দ হোক সবার এই লক্ষে সুবিধা বঞ্চিত,অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফুটাতে ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সংগঠন “বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে” ব্যাপক কর্মসূচী পালন করেছে নাটাই দক্ষিণ ইউপির ছোট হরণ গ্রামে। সংগঠনের উদ্যোগে আলহাজ্ব আশরাফ আলী একাডেমি মাঠ প্রাঙ্গনে প্রায় ৩ শতাধিক নারী পুরুষ শিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির,সাধারণ সম্পাদক হাজী মুহা. জুবায়ের নূর এর নেতৃত্বে সমাজকর্মীরা শহর ছেড়ে গ্রামীণ জনপদে গিয়ে সৌহার্দ সম্প্রীতির বন্ধন সৃষ্টিতে এ কর্মসূচী দৃষ্টান্ত স্থাপন করেছে। “বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে” বরাবরই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান বাস্তবায়ন করে থাকে বিশেষ করে প্রতিবন্দীদের কল্যাণে এই সংগঠনের ভূমিকা প্রসংশনীয়। সংগঠনের সকলকে অণুপ্রেরণা দিতে উপদেষ্টা মন্ডলীর উপস্থিতি আলো ছড়িয়েছে সবার মাঝে। বিতরণ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড লোকমান হোসেন প্রধান অতিথি ছিলেন, প্রধান আলোচক ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান,ড্রিম ফর ডিস এ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়রম্যান হেদায়েতুল আজিজ মুন্নার সঞ্চালনায় আলোচক ছিলেন সাংবাদিক আল আমীন শাহীন , উপাধ্যক্ষ জসীম উদ্দিন বেপারী,পথিক টিভির সিইও জিহাদ হোসাইন লিটন,সাহিত্য একাডেমির পরিচালক নূরুল আমিন আশরাফ প্রমুখ। সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ হোসেন। শত শত মানুষের উষ্ণ ভালবাসায় সিক্ত হয়েছে সেবক কর্মীরা। ঈদ সামগ্রী পেয়ে অনেকেই মহাখুশী, স্থানীয় জনপ্রতিনিধি সভাপতির বক্তব্য প্রদান কারে আবেগ আপ্লুত হয়ে যান,একপর্যায়ে বলেন ,অসহায়ের পাশে যাঁরা ,তাঁদের আল্লাহ সুখে রেখো,,,,,,,তোমার রহমতের ছায়ায় রেখো।

ইনাম /সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com