সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
নাসিরনগরে ৪টি চোরাই গরু উদ্ধার

নাসিরনগরে ৪টি চোরাই গরু উদ্ধার

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রাম থেকে গরুগুলো উদ্ধার করেন। 
পুলিশ জানায়, গত সোমবার রাতে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেনের দিক নির্দেশনায় এ,এস আই রিপন চক্রবর্তী ও এ,এস আই সালেহ আহম্মদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের মৃত ছুরত আলীর ছেলে হাবিব মিয়ার বাড়ীতে অভিযান পরিচালনা করে ৪টি চোরাই গরু উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিব মিয়া পালিয়ে যায়। উদ্ধারকৃত ৪টি গরুর মাঝে ২টির মালিকের সন্ধান পাওয়া গেলেও  বাকী ২টির মালিককে খোঁজছে পুলিশ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com