সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ধামরাইয়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

ধামরাইয়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

মোহাম্মদ মামুন রেজা//ধামরাই (ঢাকা) প্রতিনিধি 

ধামরাইয়ে একটি কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া কেন্দ্রীয় কবরস্থানে এ চুরির ঘটনা ঘটে। বুধবার(০৪ মার্চ) বিকেলে ওই কবরস্থানের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় একটি কঙ্কাল উদ্ধারের পর আবার তা কবরস্থ করা হয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কঙ্কাল চুরির আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার বিকেলে ধামরাইয়ের বালিয়া কেন্দ্রীয় কবরস্থানের পাশের গাছে একটি কঙ্কাল ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে কবরস্থানে গিয়ে দেখতে পান চারটি পুরাতন কবর খুড়ে কঙ্কাল চুরি হয়ে গেছে। এলাকাবাসীর ধারণা, দুই-তিনদিন আগে রাতের আঁধারে দুর্বৃত্তরা চারটি কবর খুড়ে কঙ্কালগুলো চুরি করে। পুলিশের প্রাথমিক ধারণা, দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের কঙ্কালের প্রয়োজন থাকায় একটি চক্র এসব কঙ্কাল চুরি করে সেখানে বিক্রি করতে পারে। বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ হোসেন জানান, কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়েছে। ধামরাইয়ের কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শেখ রাসেল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com